ঢাকায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় ‘মহানবীর আগমন : হেদায়েত ও ঐক্যের আলোকবর্তিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯

2026-08-30T04:38:50+00:00
2026-08-30T04:38:50+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ইসলাম
ঢাকায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:৩৮ এএম 
ছবি : সংগৃহীত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় ‘মহানবীর আগমন : হেদায়েত ও ঐক্যের আলোকবর্তিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, আইয়ামে জাহেলিয়ার যুগে আরব সমাজে যখন মানবতা ও নৈতিক মূল্যবোধ চরম সংকটে পড়েছিল, তখন মহান আল্লাহ তায়ালা মক্কার কুরাইশ বংশে মানবতার মুক্তির দূত হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে প্রেরণ করেন।

তারা বলেন, মহানবী (সা.) অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর মানুষকে সত্য ও মুক্তির পথ দেখিয়েছেন। একই সঙ্গে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। তাঁর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়।

বক্তারা আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ। পবিত্র কোরআনে তাঁকে ‘রাহমাতুল্লিল আলামীন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর আগমন মানবতার জন্য শান্তি, হেদায়েত ও ঐক্যের বার্তা বহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও আল-কুদস কমিটি বাংলাদেশের সভাপতি ড. শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী এবং ঢাকাস্থ আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি শাহাবুদ্দিন মাশায়েখি রাদ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ঢাকা  ঈদে মিলাদুন্নবী (সা.)  উপলক্ষ  আলোচনা সভা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: