৪ দশক পর নিজ এলাকায় ভোটকেন্দ্র, স্থানীয়দের মিষ্টি বিতরণ

নোয়াখালী সংবাদদাতা

সারাদেশ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল চরবালুয়ায় প্রায় চার দশক পর নিজ এলাকায় ভোটকেন্দ্র স্থাপনের খবরে আনন্দে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এ উপলক্ষে

2026-08-30T12:50:53+00:00
2026-08-30T12:50:53+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
সারাদেশ
৪ দশক পর নিজ এলাকায় ভোটকেন্দ্র, স্থানীয়দের মিষ্টি বিতরণ
নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:৫০ পিএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল চরবালুয়ায় প্রায় চার দশক পর নিজ এলাকায় ভোটকেন্দ্র স্থাপনের খবরে আনন্দে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এ উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) দুপুরে একতা বাজার এলাকায় নব নির্ধারিত ভোটকেন্দ্রের সামনে মিষ্টি বিতরণ করেন তারা। 

স্থানীয় সূত্রে জানা যায়, চর এলাহী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরবালুয়া এলাকার ভোটারদের দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগ করতে প্রায় ১০ কিলোমিটার দূরের কেন্দ্রে যেতে হতো। নদীপথ পাড়ি দিয়ে কেন্দ্রে পৌঁছাতে জনপ্রতি প্রায় দুই হাজার টাকা পর্যন্ত খরচ হতো। ফলে বয়স্ক, অসুস্থ ও নারী ভোটারদের অনেকেই ভোটকেন্দ্রে যেতে পারতেন না।


স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে তারা এ চরে বসবাস করে আসছেন। অথচ ভোট দিতে হলে দূরের কেন্দ্রে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হতো। এবার নিজ এলাকায় ভোটকেন্দ্র হওয়ায় সবাই আনন্দিত এবং এখন সহজেই ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় তারা প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের বিশ্বাস, এ সিদ্ধান্তের ফলে চরাঞ্চলের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার পথ আরও সহজ হবে।

ভোটকেন্দ্র স্থাপনের মাধ্যমে চরবালুয়া এলাকার ভোটারদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

মিষ্টি বিতরণ কর্মসূচিতে মো. নসু মাঝি, মো. রুবেল, মো. মহিউদ্দিন, জাভেদ, রোজিনা আক্তার ও রাবেয়া বেগমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   নিজ এলাকা  ভোটকেন্দ্র  স্থানীয়  মিষ্টি বিতরণ  নোয়াখালী  বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল  চরবালুয়া  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: