সংসদ ভবনের সামনে ছিনতাইকালে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) নিহতের ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার

2026-08-30T13:16:14+00:00
2026-08-30T13:16:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সংসদ ভবনের সামনে ছিনতাইকালে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১:১৬ পিএম 
শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার ২। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) নিহতের ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি।

গ্রেফতার হওয়া প্রধান সন্দেহভাজনের নাম মো. পনি ওরফে পনি। তবে তার সঙ্গে গ্রেফতার হওয়া অন্য সহযোগীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) পরিবারের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়। 


শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারান শিক্ষিকা রনজিনা পারভীন। তিনি বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।  

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সংসদ ভবন  ছিনতাই  শিক্ষিকা  নিহত  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: