রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর খিলগাঁও থানাধীন বাসাবো এলাকায় জুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার (৩০ আগস্ট) দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি

2026-08-30T13:56:21+00:00
2026-08-30T14:57:32+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১:৫৬ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ২:৫৭ পিএম
বাসাবো এলাকায় তুলার একটি টিনশেড গোডাউনে আগুন। সংগৃহীত ছবি
রাজধানীর খিলগাঁও থানাধীন বাসাবো এলাকায় জুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার (৩০ আগস্ট) দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস সূত্র জানায়, বেলা ১১টা ৫৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। ১২টা ৪ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট। ১২টা ২৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এ আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাজধানী  বাসাবো  জুট  গোডাউন  আগুন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: