কসবায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা

2026-08-30T15:05:29+00:00
2026-08-30T15:05:29+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
কসবায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:০৫ পিএম 
মো. সাইমন চৌধুরী ও মো. আজমির হক। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইমন চৌধুরী (৩১) এবং কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. আজমির হক (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে কসবা নতুন বাজার এলাকা থেকে সাইমন চৌধুরীকে গ্রেফতার করা হয়। তিনি কসবা পৌরসভার ১ নং ওয়ার্ড শাহপুর গ্রামের বাসিন্দা।


একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে কসবা টি. আলী বাড়ি মোড় থেকে আজমির হককে গ্রেফতার করা হয়। আজমির উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ২০২৫ সালের সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। সেই মামলার প্রেক্ষিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কসবা  নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগ  নেতা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: