ব্রাভোর সম্মানে সিপিএলে অবসরে ৪৭ নম্বর জার্সি

ক্রীড়া ডেস্ক

খেলা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্রিকেটারের জার্সি অবসরের ঘোষণা এসেছে। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর সম্মানে

2026-08-30T18:25:12+00:00
2026-08-30T18:25:39+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
খেলা
ব্রাভোর সম্মানে সিপিএলে অবসরে ৪৭ নম্বর জার্সি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ৬:২৫ পিএম
ব্রাভোর সম্মানে সিপিএলে অবসরে ৪৭ নম্বর জার্সি । ছবি : সংগৃহীত
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্রিকেটারের জার্সি অবসরের ঘোষণা এসেছে। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর সম্মানে তার ৪৭ নম্বর জার্সি চিরতরে অবসর দিয়েছে ট্রিনবাগো নাইট রাইডার্স।

পোর্ট অব স্পেনে জ্যামাইকা কিংসম্যানের বিপক্ষে ম্যাচের আগে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেয় নাইট রাইডার্স। ট্রিনবাগো, নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি এবং সিপিএলে ব্রাভোর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

সিপিএলে খেলোয়াড় হিসেবে পাঁচবার শিরোপা জিতেছেন ব্রাভো। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে এই পাঁচ শিরোপার তিনটি এসেছে তার নেতৃত্বে। ২০১৭ ও ২০১৮ সালে নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেন তিনি। ২০২১ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়ক হিসেবেও শিরোপা জেতেন এই অলরাউন্ডার।

খেলোয়াড়ি জীবন শেষে অবশ্য সিপিএল থেকে দূরে সরে যাননি ব্রাভো। বর্তমানে ট্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি।


সিপিএলে ১০৭ ম্যাচ খেলে ১২৯ উইকেট নিয়েছেন ব্রাভো। তার বোলিংয়ের ইকোনমি রেট ৮.৭৪। টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

ব্রাভোর অবদানকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে ৪৭ নম্বর জার্সি অবসরের সিদ্ধান্ত নিয়েছে নাইট রাইডার্স। অনুষ্ঠানে নাইট রাইডার্স গ্রুপের প্রধান নির্বাহী ভেনকি মহীশূর বলেন, ‘ব্রাভোর অবদান পরিমাপ করা অসম্ভব। তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই ৪৭ নম্বর জার্সি অবসর নেওয়া হয়েছে।’

বর্তমান অধিনায়ক নিকোলাস পুরান, সুনিল নারাইন ও কাইরন পোলার্ডও বিশেষ বার্তায় ব্রাভোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাদের মতে, তরুণ ক্রিকেটারদের জন্য ব্রাভো শুধু একজন তারকা নন, তিনি একজন অনুপ্রেরণা ও পথপ্রদর্শক।

সিপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে জার্সি অবসরের সম্মান পাওয়ায় ব্রাভোর ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বিশেষ অর্জন।

সময়ের আলো/টিকে


  বিষয়:   ব্রাভো  সম্মান  সিপিএল  অবসর  ৪৭ নম্বর জার্সি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: