চট্টগ্রাম ওয়াসার পিপিপি প্রশিক্ষণ বুটক্যাম্প উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

নেদারল্যান্ডস ভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার অ্যাকাডেমির 'ফ্লোয়িং ফরওয়ার্ড' কর্মসূচির আওতায় পিপিপি প্রশিক্ষণ বুটক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের একটি

2026-08-30T19:42:05+00:00
2026-08-30T19:42:05+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম ওয়াসার পিপিপি প্রশিক্ষণ বুটক্যাম্প উদ্বোধন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:৪২ পিএম 
পিপিপি প্রশিক্ষণ বুটক্যাম্প উদ্বোধন। ছবি : সময়ের আলো
নেদারল্যান্ডস ভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার অ্যাকাডেমির 'ফ্লোয়িং ফরওয়ার্ড' কর্মসূচির আওতায় পিপিপি প্রশিক্ষণ বুটক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের একটি হোটেলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম। 

চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিনিধিদের অংশ গ্রহনে, ফ্লোয়িং ফরওয়ার্ড প্রোগ্রাম বাংলাদেশ বুট ক্যাম্প চলবে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী। এতে চট্টগ্রাম ওয়াসার ২০জন প্রকৌশলী অংশগ্রহণ করেন। এটি বৃহত্তর বাংলাদেশ-নেদারল্যান্ডস অংশীদারিত্বের একটি অংশ এবং 'পার্টনার্স ফর ওয়াটার' ও কিংডম অব দ্যা নেদারল্যান্ডসের দূতাবাসের অর্থায়নে পরিচালিত কর্মসূচি।

ওয়াসা সূত্র জানায়, চট্টগ্রামের ক্রমাগত উন্নয়ন নির্ভরযোগ্য টেকসই পানি ও পয়োনিষ্কাশন সেবার চাহিদা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা পূরণের জন্য কেবল সুষ্ঠু কারিগরি সমাধানই যথেষ্ট নয়। বরং প্রয়োজন সুচিন্তিতভাবে নির্বাচিত, আর্থিক ও বাণিজ্যিকভাবে সম্ভাবনাময়, সাশ্রয়ী এবং সুস্পষ্ট প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা দ্বারা সমর্থিত প্রকল্প।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ দক্ষতা, অর্থায়ন এবং দীর্ঘমেয়াদি পরিচালন সক্ষমতা সংগ্রহের ক্ষেত্রে মূল্যবান সুযোগ সৃষ্টি করতে পারে। তবে প্রতিটি প্রকল্পের জন্য পিপিপি স্বয়ংক্রিয়ভাবে সঠিক সমাধান নয়। এর সাফল্য নির্ভর করে সতর্ক প্রকল্প মূল্যায়ন, যথাযথ ঝুঁকি বণ্টন, বিশ্বাসযোগ্য পরিশোধ ব্যবস্থা, সুস্পষ্ট কর্মদক্ষতার শর্তাবলি এবং সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে কার্যকর সহযোগিতার উপর। এই বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা ব্যবহারিক অনুশীলন, দরকষাকষি অনুশীলন এবং আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো পর্যালোচনা করতে পারবেন। 

এই বুটক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন অভিজ্ঞ পেশাজীবী নেদারল্যান্ডসের ডিফ্লুয়েন্ট সার্ভিসেসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বরিস নিফইয়েস এবং ইনফ্র্যাস্টাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম। এই কার্যক্রমে চট্টগ্রাম ওয়াসার পক্ষে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্বে পালন করছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন।  

উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, এই পিপিপি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলকে এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করার জন্য উৎসাহিত করছি। প্রশ্ন করুন, ধারণা বিনিময় করুন, নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিন এবং ভাবুন কীভাবে এই প্রশিক্ষণের শিক্ষাগুলো আমাদের চলমান ও ভবিষ্যৎ প্রকল্পে প্রয়োগ করা যাবে। চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে সহযোগিতা অপরিহার্য। সর্বোত্তম চর্চা ও অর্জিত শিক্ষা বিনিময়ের মাধ্যমে আমরা একে অপরকে আরও শক্তিশালী পিপিপি প্রকল্প গড়ে তুলতে সহায়তা করতে পারি। যা চট্টগ্রামের জনগণের চাহিদা পূরণের যৌথ দায়িত্ব পালনে সহায়ক হবে।

সময়ের আলো/আতা


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: