মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ব্যক্তিগত তথ্য বিবরণীতে হোয়াটসঅ্যাপ সুবিধাসংবলিত মোবাইল নম্বর ব্যবহার নিশ্চিতের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা

2026-08-30T19:43:58+00:00
2026-08-30T19:51:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:৪৩ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ৭:৫১ পিএম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত
দেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ব্যক্তিগত তথ্য বিবরণীতে হোয়াটসঅ্যাপ সুবিধাসংবলিত মোবাইল নম্বর ব্যবহার নিশ্চিতের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। সম্প্রতি অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের উপ-পরিচালক মো. ফিরোজুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোয় ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে লাইভ মনিটরিং করার ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, অধিকাংশ প্রধান শিক্ষকের ব্যক্তিগত তথ্য বিবরণীতে সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু না থাকায় মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এই অবস্থায় যেসব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যক্তিগত তথ্য বিবরণীতে উল্লেখিত মোবাইল নম্বরটি হোয়াটসঅ্যাপ ব্যবহারে উপযোগী নয়, তাদের নম্বরটি হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নম্বর দ্বারা আগামী ৫ কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে পিডিএসে আপডেট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সময়ের আলো/মহু
  বিষয়:   মাধ্যমিক  শিক্ষক  নির্দেশনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: