আলভারেজকে না পেয়ে ব্রাজিলিয়ান জেসুসকে দলে ভেড়াল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

খেলা

জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর শেষ মুহূর্তে আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে টানল বার্সেলোনা। আর্সেনালের সঙ্গে

2026-08-30T19:49:18+00:00
2026-08-30T19:49:18+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
আলভারেজকে না পেয়ে ব্রাজিলিয়ান জেসুসকে দলে ভেড়াল বার্সেলোনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:৪৯ পিএম 
আলভারেজকে না পেয়ে ব্রাজিলিয়ান জেসুসকে দলে ভেড়াল বার্সেলোনা । ছবি : সংগৃহীত
জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর শেষ মুহূর্তে আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে টানল বার্সেলোনা। আর্সেনালের সঙ্গে ১ কোটি ইউরো ও অতিরিক্ত কিছু সুবিধার বিনিময়ে জেসুসের দলবদল চূড়ান্ত করেছে কাতালান ক্লাবটি।

গ্রীষ্মকালীন দলবদলের শুরু থেকেই বার্সেলোনার মূল লক্ষ্য ছিলেন আলভারেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পেতে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে আলোচনা করলেও স্প্যানিশ ক্লাবটি শুরু থেকেই জানিয়ে দেয়, বার্সেলোনার কাছে কোনোভাবেই আলভারেজকে বিক্রি করবে না তারা।

আলভারেজকে না পেয়ে শেষ পর্যন্ত বিকল্প হিসেবে জেসুসকে বেছে নেয় বার্সা। দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, জেসুসের দলবদল নিয়ে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য ইতোমধ্যে স্পেনের উদ্দেশে রওনা হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।


আর্সেনালে সাম্প্রতিক সময়ে জেসুসের জন্য প্রতিযোগিতা আরও বেড়েছে। কাই হাভার্টজ ও ভিক্টর গোকেরেসের উপস্থিতিতে আক্রমণভাগে তার নিয়মিত একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কমে গিয়েছিল। কোচ মিকেল আর্তেতাও ইঙ্গিত দিয়েছিলেন, ক্লাব ছাড়ার বিষয়টি জেসুসের জন্য প্রায় অনিবার্য হয়ে উঠেছে।

বার্সেলোনার আক্রমণভাগে এবার যোগ হচ্ছেন অভিজ্ঞ এই ব্রাজিলিয়ান। এর আগে অ্যান্থনি গর্ডন ও করিম আদেইয়েমিকে দলে ভিড়িয়ে গ্রীষ্মকালীন দলবদলে চমক দেখিয়েছে কাতালান ক্লাবটি।

আলভারেজকে না পেলেও জেসুসকে দলে নিয়ে নিজেদের আক্রমণভাগের শক্তি আরও বাড়ানোর পথে এগোল বার্সেলোনা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   আলভারেজ  ব্রাজিলিয়ান  জেসুস  বার্সেলোনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: