মামলা করে মোরেলগঞ্জে বাড়ি ছাড়া গোটা পরিবার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে সরোয়ার তালুকদারের (৫৮) নামে এক বৃদ্ধের ওপর সন্ত্রাসীদের পাশবিক নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন তার অসহায় কন্যা

2026-08-30T20:38:17+00:00
2026-08-30T20:38:17+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
সংবাদ সম্মেলনে অভিযোগ
মামলা করে মোরেলগঞ্জে বাড়ি ছাড়া গোটা পরিবার
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:৩৮ পিএম 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার। ছবি : সময়ের আলো
বাগেরহাটের মোরেলগঞ্জে সরোয়ার তালুকদারের (৫৮) নামে এক বৃদ্ধের ওপর সন্ত্রাসীদের পাশবিক নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন তার অসহায় কন্যা রুবি আক্তার। শনিবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পিতার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি।

রুবি আক্তার বলেন, মৎস্য ঘের ও পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন গত ২১ আগস্ট সন্ধ্যায় তার পিতা সরোয়ার তালুকদার জিউধরা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে একই এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি তার ওপর হামলঅ করে। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে সরোয়ার তালুকদারের দুই পা ভেঙে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখে। স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে মোরেলগঞ্জ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় রুবি আক্তার বাদি হয়ে সোহেল হাওলাদার, বাহাদুর খানসহ ৭ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় ২৫ আগস্ট মামলা দায়ের করেছেন। মামলা দায়ের করায় পরিবারটি এখন নতুন করে চাপে পড়েছে। মামলা প্রত্যাহার না করলে বাদির ওপর হামলা হুমকি দেওয়া হয়েছে। মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। 

পক্ষান্তেরে আইনের আশ্রয় নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন রুবি আক্তার, তার ভাই ও পরিবারের অপর সদস্যরা। একই গ্রামের কাওসার হাওলাদারের একটি ঘের দখলের পাঁয়তারা করছে বাহাদুর খান। এ বিষয়ে মামলা দায়ের করায় পালিয়ে বেড়াচ্ছেন গোটা পরিবার। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিহার বৈরাগী বলেন, রুবি আক্তারের মামলার আসামি সোহেল হাওলাদার ও বাহাদুর খান পলাতক রয়েছে। রিয়াদ ও বাইজিদ খান জেল হাজতে রয়েছেন। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আতা
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: