৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর, সম্পাদক আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো.

2026-08-30T20:41:57+00:00
2026-08-30T20:41:57+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
জাতীয়
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর, সম্পাদক আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:৪১ পিএম 
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর, সম্পাদক আব্দুল্লাহ । ছবি : সংগৃহীত
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাছবীর হোসেনকে সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নতুন কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাসনিমুজ্জামান রোমেলকে সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ফয়জুর রহমানকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সহসভাপতি হয়েছেন মো. কৌশিক আহমেদ ও মো. মাহমুদ আশিক কবির। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাজমুল হাসান ও মো. নাহিদ ভূঁয়া। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন রায়হান সৈকত।

এ ছাড়া মলিহা খানমকে মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সালেক মুহিদকে আইসিটি বিষয়ক সম্পাদক, ইমামুল হাফিজ নাদিমকে উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক, নিরুপম মজুমদারকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মো. সবুজ হাসানকে সহকোষাধ্যক্ষ এবং জিমরান মোহাম্মদ সায়েককে ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতারা ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের সার্বিক কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

সময়ের আলো/টিকে


  বিষয়:   ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর  সম্পাদক আব্দুল্লাহ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: