ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

2026-08-30T21:48:40+00:00
2026-08-30T21:52:40+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৯:৪৮ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ৯:৫২ পিএম
শেহরীন আমিন ভূঁইয়া। ছবি : সংগৃহীত
ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।    

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন।


জিডি সূত্রে জানা যায়, একটি ফেসবুক পেজ থেকে তার ব্যক্তিগত ফোন নম্বর, ইমেইল ও বাসার ঠিকানা পোস্ট করা হয়। এরপর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে কল করে তাকে বাজে কথা বলা ও হুমকি দেওয়া হচ্ছে। বাসা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায়, তিনি সেখানে অবস্থান করা অনিরাপদ মনে করছেন। এমন পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে জিডি করেন মোনামি।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টির সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   মোনামি  পোস্ট  জিডি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: