এবার হত্যা মামলায় ফের গ্রেফতার শাহজাহান ওমর

ঝালকাঠি প্রতিনিধি

আইন-আদালত

হত্যা মামলায় ঝালকাঠি–১ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমরকে (বীর উত্তম) গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে কারাগারে

2026-08-30T23:00:55+00:00
2026-08-30T23:00:55+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
আইন-আদালত
এবার হত্যা মামলায় ফের গ্রেফতার শাহজাহান ওমর
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:০০ পিএম 
হত্যা মামলায় ফের গ্রেফতার শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত
হত্যা মামলায় ঝালকাঠি–১ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমরকে (বীর উত্তম) গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশও দেওয়া হয়। রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

রোববার সকালে শাহজাহান ওমরকে হাজির করা হয় আদালতে। পরে পুলিশ প্রহরায় তাকে কাঠগড়ায় নেওয়া হয়। তার উপস্থিতিতে মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের ওপর শুনানি হয়।

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার উপপরিদর্শক মহেশ চন্দ্র সিং বলেন, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া আসামি শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৪ আগস্ট শাহজাহান ওমরকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। সেদিন আদালত আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেছিলেন।


মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর শ্যামলী ক্লাব মাঠসংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন বরিশালের বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের মো. ইসহাক জমাদ্দার। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০২৫ সালের ২ জুলাই আদাবর থানার উপপরিদর্শক মো. আশরাফ হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন।

এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর ঝালকাঠির রাজাপুর থেকে শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাজধানীর একাধিক থানায় করা বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

সময়ের আলো/আতা


  বিষয়:   হত্যা মামলা  ফের গ্রেফতার  শাহজাহান ওমর  ঝালকাঠি  সময়ে আলো  আইন আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: