ব্রুনো ফার্নান্দেজের হ্যাট্রিকে ইপসইচকে উড়িয়ে দিল ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক

খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের উৎসব করে বড় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপসউইচ টাউনকে ৫-২ গোলে হারিয়েছে তারা।ইউনাইটেডের হয়ে দুর্দান্ত

2026-08-30T23:36:23+00:00
2026-08-30T23:36:40+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রুনো ফার্নান্দেজের হ্যাট্রিকে ইপসইচকে উড়িয়ে দিল ইউনাইটেড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:৩৬ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ১১:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের উৎসব করে বড় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপসউইচ টাউনকে ৫-২ গোলে হারিয়েছে তারা।

ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ব্রুনো ফার্নান্দেজ। ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগিজ এই মিডফিল্ডার। ৪০ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করার পর ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

ইউনাইটেডের হয়ে বাকি গোল দুটি করেন ব্রায়ান এমবুমো ও জ্যাকব গ্রিভস। ৬৮ মিনিটে ফার্নান্দেজের পাস থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান এমবুমো। এর আগে ৫৬ মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে ইউনাইটেডকে এগিয়ে দেন গ্রিভস।


ইপসউইচের হয়ে গোল দুটি করেন লেইফ ডেভিস ও চুবা আকপম। ২৯ মিনিটে ডেভিসের গোলে এগিয়ে গিয়েছিল ইপসউইচ। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে ম্যাচ নিজেদের করে নেয় স্বাগতিকরা। যোগ করা সময়ে আকপম ইপসউইচের দ্বিতীয় গোলটি করলেও ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।


সময়ের আলো/টিকে
  বিষয়:   ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে ইপসইচকে উড়িয়ে দিল ইউনাইটেড 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: