নতুন বিজ্ঞাপনে ফারিণ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমার পর নতুনরূপে পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে কোনো নাটক কিংবা সিনেমায়

2026-08-31T02:26:32+00:00
2026-08-31T02:26:32+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
আনন্দ সময়
নতুন বিজ্ঞাপনে ফারিণ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:২৬ এএম 
অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত
গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমার পর নতুনরূপে পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে কোনো নাটক কিংবা সিনেমায় নয়, একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাকে। এটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। 

ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং। শিগগিরই আসবে প্রচারে। এর মাধ্যমে অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন তাসনিয়া ফারিণ।
 
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তাদের ফের একসঙ্গে কাজ করার বিষয়টি প্রকাশ্যে আসে। ফেসবুকে অমিতাভ রেজা চৌধুরী ফারিণকে ট্যাগ করে লেখেন, ‘অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। 

এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে এবার একটু বড় কিছু করার জন্য।’ নির্মাতার সেই পোস্ট নিজের প্রোফাইলে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন ফারিণও। ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন- ‘আর অপেক্ষা করতে পারছি না।’

দুই তারকার এমন পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই ভক্ত ও অনুরাগীদের মনে প্রবল কৌতূহল তৈরি হয়। ফারিণের নতুন এই প্রজেক্টটি সিনেমা নাকি ওটিটি মাধ্যমের কোনো ওয়েব সিরিজ, তা নিয়ে নানা প্রশ্ন তুলতে থাকেন ভক্তরা। 

আরও পড়ুন

তবে এ বিষয়ে ফেসবুকে সরাসরি কোনো তথ্য প্রকাশ করেননি ফারিণ বা নির্মাতা। তবে পরবর্তীতে এই বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তিনি জানান, সিনেমা বা সিরিজ নয় বরং তার নির্দেশনায় একটি নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন তাসনিয়া ফারিণ। আগামী কয়েক দিনের মধ্যেই বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হবে।

উল্লেখ্য অভিনয়ের জগতে ছোট পর্দা দিয়ে পথচলা শুরু হলেও তাসনিয়া ফারিণ এখন বড় পর্দায়ও নিজের অবস্থান তৈরি করেছেন। গেল বছর অভিনেতা শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। বাণিজ্যিক ঘরানার এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন অভিজ্ঞতা অর্জন করেন ফারিণ। 

এরপর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা গেছে তাকে। এতে প্রশংসিত হয়েছে তার অভিনয়। এরপর নতুন কোনো কাজের আনুষ্ঠানিক ঘোষণা না আসায় ফারিণের ফেরা নিয়ে প্রতীক্ষা বাড়ছিল ভক্তদের মাঝে। আপাতত বড় কোনো সিনেমার খবর না থাকলেও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমেই পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। 

জানা গেছে, অমিতাভ রেজার সঙ্গে যৌথভাবে বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন তার স্ত্রী মুশফিকা মাসুদ। এটি তাদের প্রযোজনা প্রতিষ্ঠান ‌‘হাফ স্টপ ডাউন’র ব্যানারে নির্মিত হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বিজ্ঞাপন  ফারিণ  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: