ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলা, ‘জবাব দেওয়া হবে’ বলল আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাইয়ের শেষের পর ইরানে এটিই প্রথম মার্কিন হামলা বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

2026-08-31T09:50:29+00:00
2026-08-31T09:50:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলা, ‘জবাব দেওয়া হবে’ বলল আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:৫০ এএম 
হরমুজ প্রণালী। ছবি : সংগৃহীত
দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাইয়ের শেষের পর ইরানে এটিই প্রথম মার্কিন হামলা বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। হামলার পর এর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (৩০ আগস্ট) হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপে এ হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানান, হরমুজ প্রণালিতে মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতি নেওয়া ইরানের উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়।

ওই কর্মকর্তা বলেন, হামলায় ইরানের দুটি উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়। এসব উৎক্ষেপণ ব্যবস্থা আইআরজিসির সদস্যরা পরিচালনা করছিলেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পক্ষের ভাষ্য, এগুলো থেকে হরমুজ প্রণালিতে সমুদ্র-মাইন ছোড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

এদিকে হামলার বিষয়টি নিশ্চিত করেছে আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানায়, মার্কিন হামলায় কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, এ কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে এবং আগ্রাসীকে শাস্তি দেওয়া হবে।

এর ফলে দীর্ঘদিন ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা নতুন করে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এই অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হলে আন্তর্জাতিক নৌ চলাচল ও জ্বালানি সরবরাহেও এর প্রভাব পড়তে পারে।

সূত্র : আল-জাজিরা

সময়ের আলো/কেআই
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: