ডিএমপির অভিযানে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৬

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৩০টি মামলা

2026-08-31T12:26:11+00:00
2026-08-31T12:27:41+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
জাতীয়
ডিএমপির অভিযানে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:২৬ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ১২:২৭ পিএম
ঢাকা মহানগর পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৩৮, লালবাগে ২৬, ওয়ারীতে ৪০, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৪৯, মিরপুরে ১২৫, গুলশানে ৪০ এবং উত্তরা বিভাগে ৫০ জন রয়েছেন।


অভিযানকালে শটগানের ১৭টি গুলি, চায়না রাইফেলের ৩টি গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩টি ইয়াবা, ২ দশমিক ৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া,৯টি মোবাইল ফোন সেট এবং নগদ ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপি আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   ঢাকা  গ্রেফতার  ডিএমপি  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: