শ্রীনগরে আগুনে পুড়ে ছাই ৩টি দোকান

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী জোড়াসেতুর পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি দোকান পুড়ে ছাই হয় গেছে। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত

2026-08-31T13:44:09+00:00
2026-08-31T15:09:28+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
শ্রীনগরে আগুনে পুড়ে ছাই ৩টি দোকান
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:৪৪ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৩:০৯ পিএম
শ্রীনগরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই। ছবি : সমেয়ের আলো
শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী জোড়াসেতুর পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি দোকান পুড়ে ছাই হয় গেছে। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকার বাবুল হোসেন, আনোয়ার হোসেন ও রাজনের মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন মালামালসহ আসবাবপত্র পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, বেলতলী জোড়াসেতুর পাশে অবস্থিত দোকানপাটে অগ্নিকাণ্ডের খবর শোনতে পান তারা। মুহূর্তের মধ্যে দোকানের ভিতবে আগুন ছড়িয়ে পড়ে। এতে করে টিন ও কাঠের তৈরি ১টি ইলেকট্রনিক, ১টি মুদি ও ১টি খাবার হোটেল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ লিডার মো. সুহেল রানা জানান, ফায়ার ফাইটার আ. সবুর তালুকদারের নেতৃত্বে ঘটনাস্থলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানপাটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   শ্রীনগর  অগ্নিকাণ্ড  পুড়ে ছাই  দোকান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: