দেশে বর্তমান ভোটার প্রায় ১২ কোটি ৮৮ লাখ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার পাওয়া গেছে ১২ কোটি

2026-08-31T15:45:18+00:00
2026-08-31T16:11:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
দেশে বর্তমান ভোটার প্রায় ১২ কোটি ৮৮ লাখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:৪৫ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৪:১১ পিএম
নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার পাওয়া গেছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

সোমবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব আরও জানান, এসব ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং ১ হাজার ২৬৭ জন হিজড়া ভোটার রয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘ইসি নির্বাচনের জন্য প্রস্তুত। ভোটের দিন তারিখ জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দেব।’

সময়ের আলো/মহু
  বিষয়:   ভোটার  নির্বাচন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: