মুগ্ধ ও সিদ্ধার্থকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরে আলোচিত চার খুনের মামলায় অভিযুক্ত দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (৩১

2026-08-31T16:50:50+00:00
2026-08-31T17:32:01+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
রংপুরে ৪ খুন
মুগ্ধ ও সিদ্ধার্থকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:৫০ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৫:৩২ পিএম
গ্রেফতার সিদ্ধার্থ ও মুগ্ধ দাস। ছবি : সংগৃহীত
রংপুরে আলোচিত চার খুনের মামলায় অভিযুক্ত দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) আদালত এ আদেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্তের অগ্রগতি এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় আরও স্পষ্ট করতে দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ জন্য আদালতের কাছে অনুমতি চাওয়া হলে আদালত তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে, ২৩ আগস্ট ভোরে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


এদিকে, হত্যাকাণ্ডের আগে ও পরে আসামিরা মাদক সেবন করেছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন। বিষয়টি যাচাই করতে রোববার (৩০ আগস্ট) রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে দুজনের প্রস্রাবের নমুনা সংগ্রহ করে ডিবি পুলিশ ও রংপুর মেডিকেল কলেজের ল্যাব টেকনোলজিস্টদের একটি দল। পরীক্ষায় অবশ্য তাদের শরীরে মাদকের কোনো আলামত পাওয়া যায়নি।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, জেলগেটে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ, ঘটনার আগে-পরে আসামিদের গতিবিধি এবং অন্য কোনো ব্যক্তি জড়িত ছিলেন কি না— এসব বিষয়ে তথ্য যাচাই করা হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   রংপুরে ৪ খুন  সরকার  জিরো টলারেন্স  ঘটনাস্থল পরিদর্শন  ত্রাণমন্ত্রী  অধিকতর তদন্ত  চার্জশিট  দ্রুত বিচার  সময়ের আলো  রংপুর  খুন  অবসরপ্রাপ্ত শিক্ষক  একই পরিবারের চারজন হত্যাকাণ্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: