২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন

2026-08-31T17:37:03+00:00
2026-08-31T17:38:48+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
জাতীয়
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৩৭ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৫:৩৮ পিএম
ডেঙ্গু। ছবি : প্রতীকী
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৩ জন, খুলনা বিভাগে ২৮৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, রাজশাহী বিভাগে ৮৭ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৪৬ জন। এর মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী রয়েছেন। অন্যদিকে, চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ হাজার ২০৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে।

সময়ের আলো/মহু


  বিষয়:   ডেঙ্গু  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: