ট্যুরিজম বোর্ডের সিইও হলেন ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর লিগ্যাল ও এনফোর্সমেন্ট, চলতি দায়িত্ব) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী

2026-08-31T17:40:31+00:00
2026-08-31T17:40:31+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
জাতীয়
ট্যুরিজম বোর্ডের সিইও হলেন ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৪০ পিএম 
ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর লিগ্যাল ও এনফোর্সমেন্ট, চলতি দায়িত্ব) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (গ্রেড-২) হিসেবে কর্মরত এবং পরবর্তীতে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


  বিষয়:   মুতাসিম বিল্লাহ ফারুকী  ট্যুরিজম বোর্ড 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: