পাকা পেঁপে খাওয়ার ৫ উপকারিতা

সময়ের আলো ডেস্ক

ফিচার

বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে একটি পেঁপে। স্বাদ ও গুনাগুণের কারণেই মানুষের কাছে এর এত কদর। ভিটামিন এ, সি, ই এবং

2026-08-31T19:01:06+00:00
2026-08-31T19:03:32+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
ফিচার
পাকা পেঁপে খাওয়ার ৫ উপকারিতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:০১ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৭:০৩ পিএম
পাকা পেঁপে। ছবি : সংগৃহীত
বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে একটি পেঁপে। স্বাদ ও গুনাগুণের কারণেই মানুষের কাছে এর এত কদর। ভিটামিন এ, সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেঁপেতে রয়েছে যথেষ্ট পরিমাণে ফাইবার। চলুন তাহলে জেনে নিই পেঁপের কিছু উপকারিতা-

দৃষ্টিশক্তি রক্ষা করে
বয়স্কদের মধ্যে অনেকেরই দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক কারণ, প্রতিদিনের খাবারে তুলনামূলকভাবে কম পুষ্টি গ্রহণ করা। পেঁপেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ, সি, ও ই এর উপস্থিতির কারণে তা আপনার চোখের জন্য ভালো।

হজমে সহায়তা করে
বদ হজমের রোগিদের পাকা পেঁপে খেলে উপকার মিলবে। পেঁপেতে ফাইবার ও পানি রয়েছে, তাই এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক। এছাড়া, পাকা পেঁপে খেলে মুখে রুচি ও খিদে বাড়ে।


হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী
পেঁপের ফাইবার, পটাশিয়াম, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সুষম খাদ্যের অংশ হিসেবে হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী। 

চুলের যত্নে
চুলের যত্নে পেঁপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টক দইয়ের সঙ্গে পেঁপে মিশিয়ে চুলে মাখলে চুলের গোরা শক্ত ও চুল ঝলমলে হয়। 

ত্বকের যত্নে
পেঁপের ভিটামিন সি ও ক্যারোটিনয়েড ত্বকের স্বাস্থ্যে ভূমিকা রাখে। এটি ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে।

সময়ের আলো/মহু



  বিষয়:   পাকা  পেঁপে  উপকারিতা  সময়ের আলো 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: