গ্যাসের সংকট? জেনে নিন রান্নার কিছু বিকল্প কৌশল

সময়ের আলো ডেস্ক

ফিচার

বেশকিছু দিন ধরেই দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় কোথাও কোথাও একেবারেই চুলা জ্বলছে না। আবার কোথাও

2026-08-31T19:35:45+00:00
2026-08-31T19:38:03+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
ফিচার
গ্যাসের সংকট? জেনে নিন রান্নার কিছু বিকল্প কৌশল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:৩৫ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৭:৩৮ পিএম
রাইস কুকারে রান্না করা বিভিন্ন পদ। ছবি : সংগৃহীত
বেশকিছু দিন ধরেই দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় কোথাও কোথাও একেবারেই চুলা জ্বলছে না। আবার কোথাও কোথাও কোনোমতে গ্যাস পাওয়া যাচ্ছে। এতে অনেক নগরবাসীই পড়েছেন চরম বিপাকে। এক্ষেত্রে জেনে নেওয়া জরুরি, গ্যাস ছাড়াও সহজে রান্নার কিছু বিকল্প কৌশল সম্পর্কে।

রাইস কুকার 

গ্যাস না থাকলে রাইস কুকারে ডিম সেদ্ধ, ডিমের অমলেট, স্যুপ, নুডলস, সবজি সেদ্ধ, পোলাও, মুরুগির রোস্টসহ আরও বিভিন্ন খাবার রান্না করতে পারেন। একসঙ্গে সব মশলা মেখে বসিয়ে দিলে এতে সহজেই বিরিয়ানি বা খিচুড়ি রান্না সম্ভব। মাল্টিকুকার হওয়ার কারণে রাইস কুকারে অনেককিছুই রান্না করার সুযোগ রয়েছে।

ইন্ডাকশন চুলা

ইলেকট্রিক বা ইন্ডাকশন চুলা গ্যাসের চুলার দারুণ বিকল্প। বিশেষ করে ইন্ডাকশন কুকার ২৫-৫০% দ্রুত সময়ে রান্না সম্পন্ন পারে। এটি সরাসরি পাতিলের তলায় তাপ দেয় বলে খাবার দ্রুত সেদ্ধ হয়। তবে, ইন্ডাকশন চুলার জন্য ম্যাগনেটিক বা ধাতব তলাযুক্ত পাত্র ব্যবহার করা আবশ্যক।


এয়ার ফ্রায়ার

এয়ার ফ্রায়ার ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এয়ার ফ্রায়ারে তেল ছাড়াই মাছ-মাংস ভাজা বা সবজি রোস্ট করা যায়। ওভেনে চিকেন রোস্ট, বিস্কুট কিংবা পাউরুটি, সবই তৈরি করা সম্ভব। 

মাইক্রোওয়েভ ওভেন

আজকাল বেশিরভাগ ওভেনেই রান্নার সুযোগ থাকে। গ্যাসের বদলে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করেও সবজি সেদ্ধ, ডিম পোচ কিংবা খাবার গরম করা যায় খুব দ্রুত। 

সময়ের আলো/মহু


  বিষয়:   গ্যাস  সংকট  রান্না  সময়ের আলো 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: