সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, নতুন বেতন স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে ২০তম গ্রেডে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। একইসঙ্গে নতুন বেতনস্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলি ২০২৬’ অনুমোদন করা হয়েছে। নতুন বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।
মন্ত্রিসভায় অনুমোদিত বেতনস্কেল:
১ম গ্রেড - ১৫৬০০০ (নির্ধারিত)
২য় গ্রেড - ১৩২০০০-১৫৩০০০
৩য় গ্রেড - ১১৩০০০-১৪৮৮০০
৪র্থ গ্রেড - ১০০০০০-১৪২৪০০
৫ম গ্রেড - ৮৬০০০-১৩৯৭০০
৬ষ্ঠ গ্রেড - ৭১০০০-১৩৪০০০
৭ম গ্রেড - ৫৮০০০-১২৬৯০০
৮ম গ্রেড - ৪৬০০০-১১০৯০০
৯ম গ্রেড - ৪৪০০০-১০৫৯০০
১০ম গ্রেড - ৩২০০০-৭৭৩০০
১১তম গ্রেড - ২৫০০০-৬০৫০০
১২তম গ্রেড - ২৪৩০০-৫৮৭০০
১৩তম গ্রেড -২৪০০০-৫৮০০০
১৪তম গ্রেড - ২৩৫০০-৫৬৪০০
১৫তম গ্রেড -২২৮০০-৫৫২০০
১৬তম গ্রেড - ২১৯০০-৫২৯০০
১৭তম গ্রেড - ২১৫০০-৫১৯০০
১৮তম গ্রেড - ২১০০০-৫০৯০০
১৯তম গ্রেড - ২০৫০০-৪৯৬০০
২০তম গ্রেড - ২০০০০-৪৪০১০
নতুন এই পে-স্কেল কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। এর মধ্যে ২০২৭ সালের পহেলা জুলাইয়ের মধ্যে তিনটি ধাপে বেতনের অংশ বাস্তবায়ন করা হবে এবং ভাতাসমূহ ২০২৮-এর পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে।
সময়ের আলো/কেএইচও