পুবাইলে রিসোর্টে মাথা ফাটলো নায়িকা পপির

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকাসাদিকা পারভিন পপিমাথায় আঘাত পেয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে গাজীপুরের পুবাইলের একটি রিসোর্টে এ ঘটনা ঘটে। এতে

2026-08-31T21:20:45+00:00
2026-08-31T21:31:38+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
আনন্দ সময়
পুবাইলে রিসোর্টে মাথা ফাটলো নায়িকা পপির
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:২০ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৯:৩১ পিএম
সাদিকা পারভিন পপি। ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি মাথায় আঘাত পেয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে গাজীপুরের পুবাইলের একটি রিসোর্টে এ ঘটনা ঘটে। এতে তার মাথা ফেটে যায় বলে জানা গেছে।

পপির ঘনিষ্ঠ ও বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের দাবি, সোমবার বিকেলে পুবাইলের ওই রিসোর্টে অবস্থানকালে কোনো একপর্যায়ে মাথায় আঘাত পান পপি। এতে তার মাথা কেটে গিয়ে রক্তপাত হয়। পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুবাইলের যে রিসোর্টে ঘটনাটি ঘটেছে, সেটি পপির স্বামী আদনানের বলে জানা গেছে। বর্তমানে পপি রাজধানীর ধানমন্ডি এলাকায় বসবাস করেন। তবে তিনি কী কারণে ওই রিসোর্টে গিয়েছিলেন এবং ঠিক কীভাবে মাথায় আঘাত পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় পপির শারীরিক অবস্থা নিয়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বর্তমানে তিনি কেমন আছেন, আঘাতটি কতটা গুরুতর কিংবা তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল কি না—এসব বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পপি দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের আলো থেকে অনেকটা দূরে রয়েছেন। নব্বইয়ের দশকের শেষদিকে চলচ্চিত্রে অভিষেকের পর নিজের অভিনয় ও গ্ল্যামার দিয়ে ঢালিউডে শক্ত অবস্থান তৈরি করেন তিনি। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

‘কুলি’, ‘মেঘের কোলে রোদ’, ‘গঙ্গাযাত্রা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন পপি। মান্না, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানসহ একাধিক জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।

তবে কয়েক বছর ধরে চলচ্চিত্রে তার উপস্থিতি খুব একটা দেখা যায় না। ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

এর মধ্যেই পুবাইলের একটি রিসোর্টে মাথায় আঘাত পাওয়ার খবর সামনে এলো। ঘটনার বিষয়ে পপির বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   পপি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: