সৌদিতে দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২২) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর মিয়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার

2026-08-31T21:24:27+00:00
2026-08-31T21:24:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সৌদিতে দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:২৪ পিএম 
নিহত জাহাঙ্গীর মিয়া। ছবি : সংগৃহীত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২২) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর মিয়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েত প্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।

সোমবার  (৩১ আগস্ট) নিহত জাহাঙ্গীরের আত্নীয় মো. জায়েদুর রহমান সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২৯ আগস্ট) সৌদি আরব সময় রাত ১২ টার দিকে জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

নিহতের স্বজন জায়েদুর রহমান বলেন, পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য এক বছর আগে জাহাঙ্গীর সৌদি আরব যান। সৌদি আরবের জেদ্দা শহরে বসবাস করে সেখানে একটি কোম্পানির চাকরি করতেন।

ঘটনার দিন রাতে অফিস থেকে বাসায় ফিরে প্রয়োজনীয় জিনিস কিনতে জেদ্দা শহরের একটি দোকানে যাওয়ার পথে স্থানীয় সময় রাত ১২টার দিকে একটি গাড়ী জাহাঙ্গীরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলেও জানান তিনি।

খবর পেয়ে সৌদি আরবের পুলিশ মরদেহটি উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখে।

দাম্পত্য জীবনে জাহাঙ্গীরের এগারো মাস বয়সী এক ছেলে ও তার স্ত্রী রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সৌদি  সড়ক দুর্ঘটনা  প্রাণহানি  বাংলাদেশি  যুবক  সময়ের আলো  গফরগাঁও  ময়মনসিংহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: