নতুন পে-স্কেলের পর ওয়েজ বোর্ডের গতিবেগ বাড়বে : মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের বিষয়টি

2026-08-31T21:47:58+00:00
2026-08-31T21:47:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
নতুন পে-স্কেলের পর ওয়েজ বোর্ডের গতিবেগ বাড়বে : মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:৪৭ পিএম 
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি। ছবি : সংগৃহীত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের বিষয়টি আরও ‘গতিশীল’ হবে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি। তিনি বলেন, ‘ওয়েজ বোর্ডের বিষয়টি আর পড়ে থাকতে পারবে না।’

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন কবে জারি হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ। গেজেট একটা না, বেশ কয়েকটা হবে।’


জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আসবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নতুন বেতন স্কেলের আওতায় আসবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

এর আগে, মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে মূল বেতন বাস্তবায়ন করা হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পে-স্কেল  ওয়েজ বোর্ড  মন্ত্রিপরিষদ সচিব 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: