‘মৌলিক শিক্ষা না থাকলেও এখন অনেকেই শিল্পী’

মাসুদুর রহমান

ফিচার

দীর্ঘ সময় ধরে দেশীয় সংগীতাঙ্গনে জনপ্রিয়তা ধরে রেখেছেন গায়িকা জিনাত আরা মুনা। অডিও ক্যাসেট, সিডির আমল থেকে শুরু করে বর্তমান

2026-09-01T08:07:26+00:00
2026-09-01T08:07:26+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ফিচার
‘মৌলিক শিক্ষা না থাকলেও এখন অনেকেই শিল্পী’
মাসুদুর রহমান
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৭ এএম 
ছবি : সংগৃহীত
দীর্ঘ সময় ধরে দেশীয় সংগীতাঙ্গনে জনপ্রিয়তা ধরে রেখেছেন গায়িকা জিনাত আরা মুনা। অডিও ক্যাসেট, সিডির আমল থেকে শুরু করে বর্তমান সময়ের ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজের গান দিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করছেন তিনি। মাঝে বিরতি নিয়ে আবার ফিরেছেন গানে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তার একাধিক গান।

এর মধ্যে ‘আমার মায়ার পাখি’ গানটি নিয়ে আলোচনায় মুনা। এতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মাহতিম শাকিব। রানা বাপ্পীর কথা ও আকরাম খানের সুরে এর সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ। মডেল হয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও রোমানা নীড়।

গানটি প্রসঙ্গে জিনাত আরা মুনা বলেন, সুন্দর কথা ও সুরে সত্যিই উপভোগ্য একটি গান ‘আমার মায়ার পাখি’। গানটি দর্শক-শ্রোতা গ্রহণ করেছেন। প্রতিদিনই ভিউ হচ্ছে। প্রচারে আসার মাত্র দুদিনেই লক্ষ ভিউ অতিক্রম করে। অল্প সময়ে এতটা সাড়া খুব কম গানেই হয়। এর আগে মুনার একক কণ্ঠের ‘গেলাম ফাঁসিয়া’ গানটিও বেশ সাড়া ফেলে। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন এফএ প্রিতম।

ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্য মুনার। বুলবুল ললিতকলা একাডেমি, মণিমুকুল, নজরুল পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গানের শিক্ষা নিয়েছেন। তপন বৌদ্ধের মতো পণ্ডিত ব্যক্তির কাছেও গান শিখেছেন তিনি। নজরুল-রবীন্দ্রসংগীত ছাড়াও আধুনিক, ক্ল্যাসিক, গজল ও ফোক ঘরানার গান করেন জিনাত আরা মুনা।

তবে ক্ল্যাসিক গানের প্রতি রয়েছে তার বাড়তি আগ্রহ। দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে টেলিভিশন অনুষ্ঠান, মঞ্চ মাতানোর পাশাপাশি কণ্ঠ দিয়েছেন সিনেমান গানে। সংগীতাঙ্গনে এই গায়িকার গ্রহণযোগ্যতা থাকলেও মাঝে কয়েক বছরের বিরতি নিয়ে গত বছরের শেষে ফিরেছেন গানে। মুনা বলেন, আমার রক্তের সঙ্গে মিশে আছে গান। ইচ্ছে করে বছরপাঁচেক বিরতি নিলেও গানের চর্চা অব্যাহত ছিল। এবার নতুন উদ্যমে গানে ফিরেছি। কয়েক মাস হলো নিজের ইউটিউব চ্যানেল (মুনা মিউজিক বিডি) চালু করেছি। সেখানে পাঁচটি গান অবমুক্ত হয়েছে। সপ্তাহখানেক পর প্রকাশ পাবে আরও একটি গান। মৌলিক গানের পাশাপাশি গজল ও অ্যারাবিক গান নিয়েও কাজ করছি। ধীরে ধীরে মুক্তি পাবে গানগুলো।

সংগীতাঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে মুনা বলেন, আগে প্রতিটি গানের জন্য সময় দিতে হতো গীতিকার, সুরকার ও শিল্পীকে। সবার সমন্বয়ে শ্রোতাদের মাঝে আসত একটি নতুন গান। স্থায়িত্ব পেত সেসব গানগুলো। এখন গান প্রকাশ অনেক সহজ হয়ে গেছে। গান শোনার সঙ্গে ভিডিওর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। গানের মৌলিক শিক্ষা না নিয়েও অনেকে শিল্পী হয়ে উঠছে।

কথা প্রসঙ্গে মুনা জানান, মঞ্চ অনুষ্ঠান শুরু না করলেও ইতিমধ্যে দুয়েকটি চ্যানেল থেকে ডাক এসেছে। শিগগিরই দেখা যাবে কোনো মিউজিক্যাল শোতে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   মৌলিক  শিক্ষা  শিল্পী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: