যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে যাওয়ার ইচ্ছুক বাংলাদেশিদের জন্য একটি বড় সুখবর এসেছে। বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার

2026-09-01T09:25:26+00:00
2026-09-01T10:56:05+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার করেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৫ এএম  আপডেট: ০১.০৯.২০২৬ ১০:৫৬ এএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে যাওয়ার ইচ্ছুক বাংলাদেশিদের জন্য একটি বড় সুখবর এসেছে। বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। মার্কিন ফেডারেল আদালতের একটি সাম্প্রতিক রায়ের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছিল। মূলত আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন—এমন আশঙ্কায় অতিরিক্ত যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। উল্লেখ্য, এই ভিসাগুলো যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং পরবর্তীতে গ্রিন কার্ড পাওয়ার পথ সুগম করে।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস এই নীতির বিরুদ্ধে ঐতিহাসিক রায় প্রদান করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (CLINIC) এই মামলাটি দায়ের করেছিল। আদালত রায়ে স্পষ্ট জানান, কেবল নির্দিষ্ট দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা আটকে দেওয়া অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর অর্পিত ক্ষমতার পরিপন্থী।


আদালতের এই রায়ের পর গত ২১ আগস্ট থেকে অভিবাসী ভিসা দেওয়ার ওপর আরোপিত স্থগিতাদেশ আর কার্যকর নেই। গত ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের হালনাগাদ করা ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফলে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হলো। তবে আবেদনকারীদের অবশ্যই স্বাভাবিক ভিসা সংক্রান্ত সব নিয়ম ও শর্ত পূরণ করতে হবে। উল্লেখ্য, স্থগিতাদেশ বলবৎ থাকা অবস্থায় পূর্বে ইস্যু করা ভিসাগুলো বাতিল করা হয়নি এবং নতুন আবেদন জমা ও সাক্ষাৎকারের প্রক্রিয়াও চালু ছিল; মূলত ভিসা আবেদনের চূড়ান্ত পর্যায়ে ভিসা স্টিকার বা অনুমোদন দেওয়ার ওপরই কেবল এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

এই নীতির আওতায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার (আইভরি কোস্ট), কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।
  বিষয়:   যুক্তরাষ্ট্র  অভিবাসী ভিসা  স্থগিতাদেশ  প্রত্যাহার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: