আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরে মেসির যত রেকর্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

আর্জেন্টিনার জার্সিতে টানা ২১ বছর কাটিয়ে দিলেন ফুটবল জগতের অন্যতম নক্ষত্র লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবলের

2026-09-01T13:23:17+00:00
2026-09-01T13:24:35+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরে মেসির যত রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৩ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ১:২৪ পিএম
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার জার্সিতে টানা ২১ বছর কাটিয়ে দিলেন ফুটবল জগতের অন্যতম নক্ষত্র লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবলের এই দীর্ঘ যাত্রার ইতি টানার ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি। দীর্ঘ এই যাত্রায় শুধু শিরোপাই নয়, একের পর এক ব্যক্তিগত ও দলীয় রেকর্ডে গড়েছেন মেসি। 

একসময় জাতীয় দলের হয়ে কিছু জিততে না পারার ব্যর্থতার দায় নিতে হয়েছিল তাকে। ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে হারের পর অভিমানে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। পরে ফিরে এসে সেই আক্ষেপের প্রায় সবটাই মুছে দেন তিনি।

Advertisement
মেসির যত রেকর্ড

আর্জেন্টিনার হয়ে মেসির শিরোপা জয়ের অধ্যায় শুরু হয় ২০২১ সালে। এরপর ৪ বছরে তার ক্যারিয়ারে যোগ হয়েছে দুটি কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপের মতো বড় ট্রফি।

জাতীয় দলের হয়ে মেসির ১২৫টি গোল তাকে আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। 

২০১২ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৯১ গোল করেছিলেন মেসি। এক পঞ্জিকাবর্ষে এত গোল করার নজির ফুটবল ইতিহাসে এখনো অনন্য।

ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া ইউরোপিয়ান গোল্ডেন বুট ৬ বার জিতেছেন মেসি। এই পুরস্কারে তার ধারেকাছেও নেই কেউ।

বিশ্বকাপের মঞ্চেও মেসির রেকর্ডের তালিকা দীর্ঘ। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার পাশাপাশি সর্বাধিক অ্যাসিস্টের রেকর্ডও তার দখলে।


বিশ্বকাপে ১৬ বার ম্যাচসেরা হওয়ার রেকর্ডও মেসির। ৩টি বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রথম একাদশে থাকার বিরল কীর্তিও তার।

এ ছাড়া, বিশ্বকাপ ও মহাদেশীয় প্রতিযোগিতা মিলিয়ে গোলসংখ্যার দিক থেকেও মেসি রয়েছেন ইতিহাসের সেরাদের কাতারে।

বিশ্বকাপে তার গোলসংখ্যা ২১, যেখানে তার ওপরে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। 

দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ জাতীয় দলীয় প্রতিযোগিতা কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মেসির। দীর্ঘ ক্যারিয়ারে এই টুর্নামেন্টে একাধিকবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

বার্সেলোনার হয়ে স্প্যানিশ লা লিগায় মেসির আধিপত্য ছিল দীর্ঘদিনের। প্রতিযোগিতাটিতে ৪৭৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন তিনি।

২০১১-১২ মৌসুমে একাই করেছিলেন ৫০ গোল, লা লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও সেটিই। লিগটির সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছেন রেকর্ড ৮ বার।

আর্জেন্টিনার জার্সিতে এক ম্যাচে মেসির সর্বোচ্চ গোল ৫ টি। ২০২২ সালে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে সেই কীর্তি গড়েছিলেন তিনি।

আর্জেন্টিনার হয়ে ৪৫টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করার নজিরও রয়েছে তার।

ব্যক্তিগত পুরস্কারের হিসাবেও মেসি সবার ওপরে। রেকর্ড আটবার ব্যালন ডি’অর জেতা এই তারকা বিশ্বকাপের গোল্ডেন বলও পেয়েছেন ২ বার। বিশ্বকাপে এই পুরস্কার একাধিকবার জেতা একমাত্র ফুটবলার তিনি।

এত এত রেকর্ডের উজ্জ্বলতা ও মানুষের ভালোবাসা নিয়ে এই আর্জেন্টাইন তারকা যেই ‘মেসি অধ্যায়’ রচনা করেছেন, তা যুগের পর যুগ ফুটবল জগতে অবিস্মরণীয় হয়ে থাকবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   মেসি  ফুটবল  রেকর্ড  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: