গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুত গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর

2026-09-01T15:04:49+00:00
2026-09-01T15:04:49+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম 
গোবিন্দগঞ্জ থানা। ছবি : সময়ের আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুত গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের শিয়ালগাড়া (তরফকামাল) নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের পাঁচগাছি গ্রামের নজরুল ইসলামের পুত্র লিমন মিয়া ও কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের শাহীন মিয়ার ছেলে রুবেল মিয়া।


স্থানীয়রা জানান, একে অপরের বিপরীত দিকে আসা দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাকেল চালক লিমন মিয়া (২৪) ও রুবেল মিয়া(২৭) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনই মারা যায়। 

গোবিন্দগঞ্জ থানার এস আই মশিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   গোবিন্দগঞ্জ  মোটরসাইকেল  মুখোমুখি সংঘর্ষ  চালক  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: