বাড়ছে মৃত্যুর মিছিল, এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়েই চলেছে। এই দুর্যোগে নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১ হাজার ছাড়িয়ে গেছে এবং

2026-09-01T15:29:01+00:00
2026-09-01T15:30:48+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নেপালে আকস্মিক বন্যা
বাড়ছে মৃত্যুর মিছিল, এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ৩:৩০ পিএম
বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের ভবন। ছবি : সংগৃহীত
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়েই চলেছে। এই দুর্যোগে নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১ হাজার ছাড়িয়ে গেছে এবং এখনও প্রায় ৪ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এর মধ্যেই নেপালের বিদুর এলাকায় একটি বাড়ি থেকে ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ২৪ মরদেহ উদ্ধারের বিষয়টি পুলিশ সুপার বিপিন রেগমি নিশ্চিত করেছেন। এই পুলিশ সুপারের ধারণা, সেখানে মাটির নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে ওই এলাকায় আবারও উদ্ধার অভিযান শুরু হওয়ার কথাও জানান তিনি।


বেত্রাবতী পৌরসভার কর্মকর্তা মঙ্গল তামাং জানান, কাদামাটির নিচে চাপা পড়া মরদেহগুলোর মধ্যে একটি মরদেহ শিশুর, বাকি সবাই প্রাপ্তবয়স্ক।

মঙ্গল তামাং বলেন, ‘৬টি মরদেহ হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। অন্য মরদেহগুলো আপাতত ওই শহরেই রয়েছে। সেগুলোও পরে নেপালের রাজধানীতে নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ওই একই জায়গা এবং আশপাশের বাড়িগুলোতে আবারও তল্লাশি চালানোর পরিকল্পনা করছি।’

সময়ের আলো/মহু
  বিষয়:   নেপাল  বন্যা  মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: