মেসির বিদায়েই রোনালদোকে সর্বকালের সেরা ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলা

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর আবারও আলোচনায় এসেছে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘সর্বকালের সেরা’ হওয়ার বিতর্ক। এবার

2026-09-01T15:54:06+00:00
2026-09-01T15:54:06+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
মেসির বিদায়েই রোনালদোকে সর্বকালের সেরা ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৪ পিএম 
আবারও আলোচনায় এসেছে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘সর্বকালের সেরা’ হওয়ার বিতর্ক। ছবি : সংগৃহীত
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর আবারও আলোচনায় এসেছে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘সর্বকালের সেরা’ হওয়ার বিতর্ক। এবার মেসির চেয়ে রোনালদোকেই সেরা বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান।

সোমবার (৩১ আগস্ট) মেসির অবসরের খবর নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে শেয়ার করেন মরগান। এরপর দুই তারকার আন্তর্জাতিক গোলের পরিসংখ্যান তুলে ধরে তিনি নিজের অবস্থান জানান।

আর্জেন্টিনার হয়ে মেসির গোলসংখ্যা ১২৫। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি দ্বিতীয়। অন্যদিকে পর্তুগালের হয়ে ১৪৬ গোল করে তালিকার শীর্ষে রয়েছেন রোনালদো।

মরগান লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে ১৪৬ গোল করেছেন, যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। কে ইতিহাসের সেরা খেলোয়াড় - এ নিয়ে যে বিতর্ক, এটি সেটিরও নিষ্পত্তি করে দিয়েছে।’

রোনালদোর সঙ্গে মরগানের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি অবশ্য অনেক পুরোনো। পর্তুগিজ তারকার সঙ্গে বন্ধুত্বের কারণে মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের বিতর্কে তার এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


এদিকে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন মেসি। ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘শেষ ম্যাচের পর থেকে এতটা সময় পেরিয়ে গেছে। দীর্ঘ সময় ধরে ভেবে-চিন্তে আমি সবাইকে জানাতে চাই, জাতীয় দলের হয়ে খেলা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সিদ্ধান্তটি যে তার জন্য সহজ ছিল না, সেটিও জানিয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। তিনি বলেন, ‘এটি ছিল একটি বেদনাদায়ক সিদ্ধান্ত, যা এখনো আমাকে ভেতর থেকে কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময়টা এসে গেছে।’

আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়েরও এখানেই সমাপ্তি ঘটল।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মেসি  রোনালদো  সর্বকালের সেরা  ঘোষণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: