সব ধর্মের মধ্যে ইসলাম শ্রেষ্ঠ : কর্ণাটকের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি বলেছেন, সব ধর্মের মধ্যে ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম। এটি মানবতা দিয়ে শুরু হয়। রোববার (৩০ আগস্ট)

2026-09-01T16:33:20+00:00
2026-09-01T16:33:20+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সব ধর্মের মধ্যে ইসলাম শ্রেষ্ঠ : কর্ণাটকের মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম 
কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি। ছবি : সংগৃহীত
কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি বলেছেন, সব ধর্মের মধ্যে ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম। এটি মানবতা দিয়ে শুরু হয়। রোববার (৩০ আগস্ট) কোপ্পালে এক সমাবেশে তিনি এ কথা বলেন। খবর ডেকান ক্রনিক্যালের।

রায়ারেড্ডির এ বক্তব্যের কিছু অংশ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার পদত্যাগ ও বক্তব্য প্রত্যাহারের দাবি জানায় বিরোধী দল বিজেপি।

কোপ্পাল জেলার কুক্কানুরে একটি গণবিবাহ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় রায়ারেড্ডি বলেন, সাম্প্রদায়িক শক্তিগুলো ইসলাম সম্পর্কে ভুল ধারণা ছড়ায়। তিনি আরও বলেন, ‘আমি মন্দির বা মঠে যাই না।’


সমালোচনার জবাবে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে রায়ারেড্ডি বলেন, ‘এতে ভুল কী আছে? আমি বলেছি, ইসলাম ধর্মে কিছু শ্রেষ্ঠ চিন্তাধারা রয়েছে। আমি কখনও বলিনি যে অন্য ধর্মগুলো নিকৃষ্ট।’ এরপর তিনি বলেন, ‘এমনকি আমি যদি বলেও থাকি যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, তাতেই বা সমস্যা কী?’

বিজেপি নেতা আর. অশোক রায়ারেড্ডিকে বক্তব্য প্রত্যাহার করে হিন্দুদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তিনি ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের কাছে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানান।

রাজ্য বিজেপির সভাপতি বি.ওয়াই. বিজয়েন্দ্রও রায়ারেড্ডির বক্তব্যের সমালোচনা করেন। এমনকি তাকে ইসলাম গ্রহণ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মক্কায় গিয়ে বসবাসের পরামর্শ দেন তিনি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ধর্ম  ইসলাম  কর্ণাটক  মন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: