কসবায় যুবলীগ নেতা গ্রেফতার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক আইনাল হককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে

2026-09-01T16:44:54+00:00
2026-09-01T16:44:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কসবায় যুবলীগ নেতা গ্রেফতার
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম 
কসবায় যুবলীগ নেতা গ্রেফতার। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক আইনাল হককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে কসবা পুরাতন বাজার সুপার মার্কেটের কড়ুইতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আইনাল হক কসবা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তেতৈয়া গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে।  তিনি কসবা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, সোমবার রাত ১০টার দিকে কসবা পুরাতন বাজারের কড়ুইতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে আইনাল হককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কসবা  যুবলীগ  নেতা  গ্রেফতার  সময়ের আলো  আওয়ামী লীগ  ব্রাহ্মণবাড়িয়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: