দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩১ শিশু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭২ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের।
সব মিলিয়ে ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনের। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।
হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় শিশুদের আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
সময়ের আলো/এমকে