গাড়ির মালিক-চালকদের সুখবর দিল বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (১

2026-09-01T17:46:19+00:00
2026-09-01T17:46:19+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
গাড়ির মালিক-চালকদের সুখবর দিল বিআরটিএ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম 
ছবি : সংগৃহীত
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিটসহ মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যাবে। বিআরটিএ জানিয়েছে, এটি গ্রাহকদের জন্য শেষ সুযোগ। তাই সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে বলা হয়েছে।

এদিকে মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী, গাড়ি বিক্রির পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক।


মালিকানা পরিবর্তন না হলে পুরনো মালিককেই ওই গাড়ির অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর ও পরিবেশ সারচার্জ দিতে হচ্ছে। বর্তমানে অনলাইনে আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে একই দিনে মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

অন্যদিকে আইন অমান্যের ক্ষেত্রে চালকদের লাইসেন্সে দোষসূচক পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু করেছে বিআরটিএ। আইন অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট থাকে। বিভিন্ন অপরাধে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি এসব পয়েন্টও কাটা হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   গাড়ি  মালিক  চালক  সুখবর  বিআরটিএ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: