চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামে এক ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার

2026-09-01T17:57:23+00:00
2026-09-01T17:57:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামে এক ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা মাজার বাড়ির আলী মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টর চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার কুরুইন গ্রামের এক ব্যক্তির সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। ওই চুরির ঘটনায় স্থানীয়রা সাকিল নামে এক সন্দেহভাজনকে আটক করে। সাকিলের দেওয়া তথ্যমতে স্থানীয়রা সোমবার (৩১ আগস্ট) রাতে হাড়িখোলা থেকে আরিফ হোসেনকে ধরে নিয়ে যায়।

সারারাত বিভিন্ন স্থানে নিয়ে তাকে মারধরের পর সকালে হাড়িখোলায় নিয়ে আসে তারা। সেখান থেকে অনেক লোকজনের উপস্থিতিতে আবারও কুরুইন গ্রামের লোকজন তাকে তুলে নিয়ে যায়। দুপুর আড়াইটার দিকে কয়েকজন লোক আরিফকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের বাবা আলী মিয়া জানান, ‘আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে তারা পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

কেরণখাল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শামীম হোসেন জানান, আরিফ হোসেন যদি অটোরিকশা চুরি করেও থাকতেন, তাহলে এ ঘটনা তার অভিভাবক বা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো উচিত ছিল। এভাবে ধরে নিয়ে ‘মব’ সৃষ্টি করে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ ঘটনার সঙ্গে কারা জড়িত বা হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, হাসপাতাল থেকে ফোন পাওয়ার পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান তিনি। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


সময়ের আলো/এনএন
  বিষয়:   চান্দিনা  কুমিল্লা  ট্রাক্টর চালক  পিটিয়ে হত্যা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: