প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা

2026-09-01T18:24:42+00:00
2026-09-01T19:00:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম 
তারেক রহমান ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আশাও প্রকাশ করেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে পাঠানো সেই চিঠিতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান ট্রাম্প। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

চিঠির শুরুতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় মি. প্রধানমন্ত্রী, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি এইমাত্র পেয়েছি। উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা রইলো।


ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না। বিষয়টির প্রতি আপনার মনোযোগের জন্যও ধন্যবাদ। অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে আশা করি।’

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ট্রাম্প।

তিনি বলেন,‘বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে। তবে, আপনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও দেশটির খুব উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।’

চিঠির শেষে ‘শুভকামনাসহ’ এবং ‘আন্তরিকভাবে’ উল্লেখ করে সই করেন ডোনাল্ড ট্রাম্প।

সময়ের আলো/মহু

  বিষয়:   তারেক রহমান  ডোনাল্ড ট্রাম্প  বোয়িং বিমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: