‘আমি কেন ফিল্মকে পাপ বলব?’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

চিত্রনায়িকা পপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে আলোচনা। ভাইরাল পোস্টে দাবি করা হয়, পপি নাকি

2026-09-01T18:27:18+00:00
2026-09-01T18:27:18+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘আমি কেন ফিল্মকে পাপ বলব?’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম 
চিত্রনায়িকা পপি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে আলোচনা। ভাইরাল পোস্টে দাবি করা হয়, পপি নাকি বলেছেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’ তবে এমন কোনো কথা তিনি বলেননি বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

পপি বলেন, চলচ্চিত্রকে তিনি কখনোই পাপ হিসেবে দেখেননি। বরং এই ইন্ডাস্ট্রি তার কাছে সম্মানের এবং ভালোবাসার জায়গা।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এই ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?’

পপির ভাষ্য, পরিবারের প্রতি ক্ষোভ থেকে ব্যক্তিগত একটি প্রসঙ্গে বলা কথাকে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ‘আমি বলেছিলাম জীবনে কিছু অমানুষকে লালন করেছি, নিজের জন্য না ভেবে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি, সেই অর্থে কথাটি বলেছিলাম। কিন্তু সেটিকে সম্পূর্ণ ভিন্নভাবে ছড়িয়ে আমাকে অপমান করা হয়েছে।’


দীর্ঘ অভিনয়জীবনের প্রসঙ্গ টেনে পপি বলেন, ‘ফিল্ম থেকে চলে গেলেই কি সম্মান চলে যাবে? আমি যতদিন বেঁচে থাকব, চলচ্চিত্রের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা অটুট থাকবে।’

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা পপি বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে পারিবারিক জীবন কাটাচ্ছেন। নিয়মিত নামাজ-রোজা পালনের পাশাপাশি ভবিষ্যতে প্রযোজনায় যুক্ত হওয়ার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

ভক্তদের যাচাই ছাড়া বিভ্রান্তিকর বক্তব্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়ে পপি বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্রের মানুষদের নিয়ে আমার মুখ থেকে একটি বাজে শব্দও বের হবে না।’


সময়ের আলো/এমকে
  বিষয়:   ফিল্ম  পাপ  চিত্রনায়িকা  পপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: