কান্তজিউ মন্দির ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের কাহারোলে অবস্থিত ঐতিহাসিক কান্তজিউ মন্দির (কান্তনগর মন্দির) পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও রাজদেবোত্তর

2026-09-01T19:25:04+00:00
2026-09-01T19:25:04+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কান্তজিউ মন্দির ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম 
কান্তজিউ মন্দির পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ছবি : সময়ের আলো
দিনাজপুরের কাহারোলে অবস্থিত ঐতিহাসিক কান্তজিউ মন্দির (কান্তনগর মন্দির) পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও রাজদেবোত্তর এস্টেটের আয়োজনে কান্তজিউ মন্দির পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও এবং প্রটোকল অফিসার ক্লারিয়ান।

Advertisement
এ সময় তিনি ১৮ শতকের এই মধ্যযুগীয় মন্দিরটির অসাধারণ স্থাপত্যশৈলী ও দেয়ালজুড়ে থাকা বিখ্যাত পোড়ামাটির ফলক (টেরাকোটা) ঘুরে দেখেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত মন্দিরের স্থানীয় সেবায়েত, প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি কান্তজীর মন্দিরের দেয়ালে রামায়ণ ও মহাভারতের পৌরাণিক উপাখ্যান এবং তৎকালীন লোকজীবনের দৃশ্য ফুটিয়ে তোলার কারুকাজ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।


বাংলাদেশ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ। কান্তজীর মন্দিরের মতো প্রাচীন স্থাপত্য এই অঞ্চলের ঐতিহাসিক নিদর্শনকে বিশ্বমঞ্চে তুলে ধরে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, কান্তজিউ মন্দির বাংলাদেশের অন্যতম প্রাচীন ও দর্শনীয় প্রত্নতাত্ত্বিক স্থাপনা। অষ্টাদশ শতকে নির্মিত এই মন্দিরটি টেরাকোটার অনন্য কারুকাজের জন্য দেশ-বিদেশে ব্যাপকভাবে পরিচিত।


সময়ের আলো/এনএন

  বিষয়:   কান্তজিউ মন্দির  মার্কিন রাষ্ট্রদূত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: