মধ্যপ্রাচ্যের ‘চোরাবালিতে’ যুক্তরাষ্ট্র আটকে গেছে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু করেছে, তা থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে

2026-09-01T19:36:58+00:00
2026-09-01T19:36:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যের ‘চোরাবালিতে’ যুক্তরাষ্ট্র আটকে গেছে : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু করেছে, তা থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। দেশটি এখন ওই যুদ্ধের ‘চোরাবালিতে’ আটকে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

ইসমাইল বাঘাই বলেন, পাকিস্তান ও অন্যান্য দেশের মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলছে বলেও জানান তিনি।


তিনি বলেন, ‘এটা স্পষ্ট হয়ে গেছে যে তারা তাদের করা বিশাল ভুলের মধ্যেই এখন আটকে পড়েছে। অতিরিক্ত দাবি তোলা তাদের চিরাচরিত অভ্যাস। প্রতিবারই তারা হিসাব-নিকাশে ভুল করে।’

তিনি আরও বলেন, ইরানের ওপর কোনো ধরনের আদেশ চাপিয়ে দেওয়া তেহরান মেনে নেবে না। যুক্তরাষ্ট্র যদি একই নীতি নিয়ে এগিয়ে যেতে থাকে, তাহলে ভিন্ন কোনো ফলাফল পাওয়ার সম্ভাবনা নেই।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মধ্যপ্রাচ্য  চোরাবালি  যুক্তরাষ্ট্র  আটক  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: