মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ৮

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৮ জন আহত হয়েছেন।মঙ্গলবার

2026-09-01T20:31:46+00:00
2026-09-01T20:31:46+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ৮
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম 
এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৮ জন আহত হয়েছেন। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শ্রীনগরের জমজম টাওয়ারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জমজম টাওয়ারের সামনে জড়ো হচ্ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সমর্থকেরা। জমজম টাওয়ারের সামনে থেকে ডাকবাংলো পর্যন্ত তাদের পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল। এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর প্রায় ১০০ অনুসারী লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালান। 

Advertisement
মীর সরফত আলী সপু ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সমর্থকেরা প্রতিরোধ গড়ে তুললে একপর্যায়ে তা দুই গ্রুপের সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে।


আহতদের মধ্যে অহিদুল ইসলাম খোকন মেম্বার (৫২), রাহাত চোকদার (২৮), জসিম দেওয়ান (৪০) ও বাবুল খান (৪৫) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিল্টন দত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন। পরে ওই এলাকায় অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মুন্সীগঞ্জ  বিএনপি  দুই গ্রুপের সংঘর্ষ  ওসি  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: