রোগী সেজে চুরি, এক্স-রেতে মিলল সোনার চেইন

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনের গলার দুটি সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা

2026-09-01T20:48:36+00:00
2026-09-01T20:48:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
রোগী সেজে চুরি, এক্স-রেতে মিলল সোনার চেইন
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম 
রোগী সেজে চুরি, এক্স-রেতে মিলল সোনার চেইন। ছবি : সময়ের আলো
চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনের গলার দুটি সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে তল্লাশি করে চেইন না পাওয়া গেলে তাকে এক্স-রে রুমে নিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার পেটের ভেতরে সোনার চেইন দুটি শনাক্ত করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে। আটক সিনারা বেগম সিলেট জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা বিবি ফাতেমা নামে এক নারীর গলায় থাকা সোনার চেইন দুটি কৌশলে টার্গেট করে একটি চক্র। সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় চক্রের সদস্যরা ধাক্কাধাক্কি করে ঝটলা সৃষ্টি করে তার গলার চেইন দুটি খুলে নেয়। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সন্দেহ হওয়ায় সিনারা বেগমকে রোগীর স্বজনরা আটক করে তল্লাশি চালায়।


হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজীব আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই নারীকে সুধারাম মডেল থানায় নেওয়া হলে জিজ্ঞাসাবাদে তিনি জানান, সোনার চেইন দুটি গিলে ফেলেছেন।

এরপর এক্সরে পরীক্ষার মাধ্যমে তার পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব নিশ্চিত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সার্জারি বিভাগের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তার পেট থেকে সোনার চেইন দুটি বের করার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, অভিযুক্ত নারী হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগীদের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন/আতা
  বিষয়:   রোগী  চুরি  এক্স-রে  সোনার চেইন  স্বর্ণালংকার  সময়ের আলো  নোয়াখালী  চোর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: