সুন্দরবনে ৫২ জলদস্যুর আত্মসমর্পণ

খুলনা ব্যুরো

সারাদেশ

স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে সুন্দরবনের চার বাহিনীর মোট ৫২ জন জলদস্যু র‌্যাবের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর)

2026-09-01T20:58:14+00:00
2026-09-01T20:58:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সুন্দরবনে ৫২ জলদস্যুর আত্মসমর্পণ
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম 
সুন্দরবনে ৫২ জলদস্যুর আত্মসমর্পণ। ছবি : সংগৃহীত
স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে সুন্দরবনের চার বাহিনীর মোট ৫২ জন জলদস্যু র‌্যাবের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-৬ এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, সোমবার সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক কার্যক্রমে তারা আত্মসমর্পণ করেন। এ সময় বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্যসহ সর্বমোট ৫২ জন জলদস্যু আত্মসমর্পণ করেন।

র‌্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে-বাওয়ালি ও মৌয়ালরা জলদস্যুদের অপহরণ ও মুক্তিপণ দাবির কারণে চরম ঝুঁকিতে ছিলেন। বন্যপ্রাণীর প্রজনন ও বিচরণ রোধে তিন মাস প্রবেশে নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে বন পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত হচ্ছে।


সংশ্লিষ্টরা মনে করছেন, নিষেধাজ্ঞা শেষের ঠিক আগের দিন এই ৫২ জন দস্যুর স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা ইতিবাচক প্রভাব ফেলবে। বনের জীবিকা নির্বাহ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করবে। স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি অবৈধ বনজ সম্পদ আহরণ ও বন্যপ্রাণী শিকার রোধেও সহায়ক হবে।

তি‌নি আরও বলেন, আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে।

সময়ের আলো/এনএন/আতা
  বিষয়:   সুন্দরবন  জলদস্যু  আত্মসমর্পণ  সময়ের আলো  র‍্যাব 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: