আগামী ৪৮ ঘণ্টায় দেশের যেসব এলাকায় ভারী বর্ষণ হতে পারে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ৬৪ জেলাতেই দফায় দফায় বৃষ্টি এবং এ সময়ে মাঝারি থেকে অতিভারী বর্ষণের তীব্র সম্ভাবনা রয়েছে

2026-09-01T22:28:16+00:00
2026-09-01T22:28:16+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
আগামী ৪৮ ঘণ্টায় দেশের যেসব এলাকায় ভারী বর্ষণ হতে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৮ পিএম 
অতিভারী বর্ষণের তীব্র সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ছবি : সময়ের আলো
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ৬৪ জেলাতেই দফায় দফায় বৃষ্টি এবং এ সময়ে মাঝারি থেকে অতিভারী বর্ষণের তীব্র সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

Advertisement
বিডব্লিউওটি জানায়, হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনের কারণে সাময়িকভাবে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিললেও ভারী বর্ষণের ফলে বেশ কয়েকটি বিভাগে জলাবদ্ধতা দেখা দিতে পারে।

সংস্থাটি জানায়, পূর্বাভাস অনুযায়ী দেশের দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম, মধ্যঞ্চল এবং পার্বত্য এলাকার অধিকাংশ জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে দুই থেকে চার দফা মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এসব অঞ্চলের কয়েকটি স্থানে সাময়িকভাবে অতিভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।


অন্যদিকে বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, নাটোর, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ এক থেকে তিন দফা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে।

বিডব্লিউওটি জানায়, আবহাওয়া পরিস্থিতি অনুকূল থাকায় যেকোনো সময় হঠাৎ বৃষ্টি নামার ঝুঁকি রয়েছে। তাই আগামী ৪৮ ঘণ্টা রোদে সম্পন্ন করতে হয় এমন সব কাজকর্ম করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এই বৃষ্টির প্রভাবে খুলনা, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকা ও শহরাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   দেশ  এলাকা  ভারী বর্ষণ  বিডব্লিউওটি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: