পশ্চিমবঙ্গে আনন্দবাজার পত্রিকার দফতরে হিন্দুত্ববাদীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার কলকাতার প্রধান দফতরের সামনে হামলা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে হিন্দুত্ববাদী সমর্থকদের

2026-09-01T23:40:48+00:00
2026-09-01T23:48:09+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গে আনন্দবাজার পত্রিকার দফতরে হিন্দুত্ববাদীদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ১১:৪৮ পিএম
আনন্দবাজার পত্রিকার কলকাতার প্রধান দফতরের সামনে হামলা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার কলকাতার প্রধান দফতরের সামনে হামলা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে হিন্দুত্ববাদী সমর্থকদের ২০ থেকে ৩০ জনের একটি দল কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দেয়। পরে তারা পত্রিকার প্রবেশপথের সাদা থাম গেরুয়া রঙে রাঙিয়ে দেয় এবং সেখানে গেরুয়া কাপড় জড়িয়ে দেয়।

বিক্ষোভকারীরা দীর্ঘ সময় ধরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। তারা পশ্চিমবঙ্গকে ‘শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি, বিবেকানন্দের মাটি ও গেরুয়ার মাটি’ উল্লেখ করে আনন্দবাজার পত্রিকাকে ‘দিমাগি নকশাল’ আখ্যা দেন। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও বিক্ষোভকারীদের পত্রিকার কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

পরে পত্রিকা কর্তৃপক্ষ প্রবেশপথের থাম ফের সাদা রঙে রাঙিয়ে দেয়। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিবৃতি দেওয়া হয়নি।

বিক্ষোভকারীদের ‘দিমাগি নকশাল’ শব্দটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবসের ভাষণে ব্যবহৃত বক্তব্যের সঙ্গে সম্পর্কিত। সেই শব্দবন্ধ ব্যবহার করে আনন্দবাজার পত্রিকাকে নিশানা করেন তারা।


সম্প্রতি পশ্চিমবঙ্গে আনন্দবাজার পত্রিকার সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরোধ প্রকাশ্যে আসে। গত ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের পর পত্রিকাটি প্রথম পাতার এক শিরোনামে ‘গেরুয়া গুন্ডামি’ শব্দবন্ধ ব্যবহার করে। এরপর বিজেপির সমর্থকেরা অভিযোগ করেন, ওই শব্দচয়ন গেরুয়া ও হিন্দুত্ববাদী মতাদর্শকে অপমান করেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরে আনন্দবাজার কর্তৃপক্ষকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পাশাপাশি ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন পত্রিকার সম্পাদকমণ্ডলীর বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ করে।

এদিকে আনন্দবাজারের বিরুদ্ধে হামলা ও অভিযোগের সমালোচনাও হয়েছে বিভিন্ন মহলে। পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব ডেমোক্রেটিক রাইটসের পক্ষ থেকে রঞ্জিত শূর এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পশ্চিমবঙ্গ  আনন্দবাজার পত্রিকা  দফতর  হিন্দুত্ববাদীদের হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: