নেপালে ফের বড় দুর্যোগের শঙ্কা, সতর্ক করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভয়াবহ বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই নেপালে ফের বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। হিমবাহের আশপাশে জমে থাকা

2026-09-01T23:54:25+00:00
2026-09-01T23:54:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নেপালে ফের বড় দুর্যোগের শঙ্কা, সতর্ক করল চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ পিএম 
ছবি : সংগৃহীত
ভয়াবহ বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই নেপালে ফের বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। হিমবাহের আশপাশে জমে থাকা পানি উপচে পড়ায় নতুন করে হিমবাহ ধস ও আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সতর্কতা জারি করেছে চীন।

সোমবার (৩১ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি দেশটির পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এ সতর্কতার কথা জানায়।

চীনের পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৬ আগস্ট হিমবাহ ধসে পাহাড়ের ঢালে বড় ধরনের একটি ধসের এলাকা তৈরি হয়। এর পরই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল। ধসের স্থান থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার নিচে ছোট ছোট কয়েকটি জলাধার তৈরি হয়েছে।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এসব জলাধারে বর্তমানে পানি উপচে পড়ছে। এতে পাহাড়ের ওপরের অংশে থাকা বরফ গলে যাওয়ার বিষয়টি স্পষ্ট হচ্ছে। ফলে আশপাশের হিমবাহগুলোও ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনা কর্তৃপক্ষের আশঙ্কা, নতুন করে বরফ ও পানির প্রবাহ সৃষ্টি হলে পাহাড়ের নিচের জনপদগুলোতে আবারও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।


এদিকে, গত সপ্তাহের আকস্মিক বন্যার পর কাছের একটি নদীকেও নজরদারিতে রাখা হয়েছে। নদীর পানির প্রবাহ আটকে সেখানে হ্রদের মতো একটি জলাধার তৈরি হয়েছে। পাশাপাশি নদীর দুই তীরে বিভিন্ন আকারের একাধিক ভূমিধসের বাধা সৃষ্টি হয়েছে।

চীনের পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এসব বাধার ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। কোনো বাধা ভেঙে গেলে সেখানে পানি আটকে নতুন জলাধার তৈরি হতে পারে। পরে সেই জলাধার ভেঙে বড় ধরনের পানির প্রবাহ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

নেপাল ও চীনে এখনো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। তবে ভারী বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। নতুন করে পানি জমে যাওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নেপাল  দুর্যোগ  শঙ্কা  সতর্ক করল  চীন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: