মঞ্চে নজরুলের লেটো নাটক

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে মঞ্চস্থ হয়েছে তার কৈশোরের দুটি অপ্রচলিত লেটো নাটক— ‘সুদখোর ব্রজেন মুখার্জি’ ও

2026-09-02T04:02:27+00:00
2026-09-02T04:02:27+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
মঞ্চে নজরুলের লেটো নাটক
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০২ এএম 
ছবি : সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে মঞ্চস্থ হয়েছে তার কৈশোরের দুটি অপ্রচলিত লেটো নাটক— ‘সুদখোর ব্রজেন মুখার্জি’ ও ‘বিলাতী ঘোড়ার বাচ্চা’। ‘থিয়েটার ’৫২’-এর আয়োজনে নাটক দুটির নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটক দুটি মঞ্চস্থ হয়েছে।

নজরুলের ব্যঙ্গ, বিদ্রোহ ও সমাজবাস্তবতার অনন্য প্রকাশকে মঞ্চে তুলে ধরতে এই আয়োজন। নির্দেশক জয়িতা মহলানবীশ বলেন, বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের গুরুত্ব অবিসংবাদিত হলেও তার নাট্যচর্চা নিয়ে আলোচনা ও মঞ্চায়ন তুলনামূলকভাবে কম। কবির বিশাল সাহিত্যভান্ডার থাকা সত্ত্বেও প্রচলিত কিছু গান ও কবিতার বাইরে তার সৃষ্টিকর্মের অনেকটাই এখনও পাঠক-দর্শকের কাছে অপরিচিত। সেই অপ্রচলিত সৃষ্টির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই লেটো নাটক দুটি মঞ্চায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি নাটক দুটি দর্শকের ভালো লাগবে।

Advertisement

নাটক দুটিতে অভিনয় করেছেন মো. নজরুল ইসলাম সোহাগ, শিবলী সাদিক, আদিব মজলিশ খান, অপূর্ব রায়, জুয়েল চাকমা, তাজরিন রহমান, তাসমীন সিদ্দিকী, মঈনুউদ্দীন শিহাব, রঞ্জিতা দাশ, আফরিন খান শাম্মী, অন্তিক মহলানবীশ, আফিফ খান, রুদ্রনীল, অমিত দাস ও সাবিলা নাসরিনসহ তরুণ ও কিশোর শিল্পীরা। সংগীত আয়োজন করেছেন রবিউল ইসলাম শশী। প্রপস নির্মাণে রয়েছেন জুয়েল চাকমা ও নজরুল ইসলাম সোহাগ।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   মঞ্চ  নজরুল  লেটো নাটক 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: